মাদানী Madani مَدَنِيّ · ৩ আয়াত · ১১০

আন-নাসর

النصر

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

إِذَا جَآءَ نَصۡرُ ٱللَّهِ وَٱلۡفَتۡحُ ١ وَرَأَيۡتَ ٱلنَّاسَ يَدۡخُلُونَ فِي دِينِ ٱللَّهِ أَفۡوَاجٗا ٢ فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّكَ وَٱسۡتَغۡفِرۡهُۚ إِنَّهُۥ كَانَ تَوَّابَۢا ٣ (سورة النصر: 1–3)

সূরা আল আন-নাসর এর শিক্ষা ও তাৎপর্য

পরম করুনাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি


আল্লাহ তাআলা সূরা আন-নাসর শুরু করেছেন রাসূলুল্লাহ (সা.)-এর প্রতি বিজয় এবং সাহায্যের সুসংবাদ দিয়ে । এটি অত্যন্ত আগ্রহ উদ্দীপক ঢঙে বর্ণনা করা হয়েছে: বিজয় ও সাহায্য: আল্লাহ তাআলা বলেছেন: ﴾إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ﴿ “যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে” অর্থাৎ যখন শত্রুদের বিরুদ্ধে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিজয় অর্জিত হবে এবং মক্কা বিজয় সম্পন্ন হবে। ﴾وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا﴿ “এবং আপনি মানুষকে আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করতে দেখবেন”অর্থাৎ, আপনি স্বচক্ষে দেখবেন যে অসংখ্য মানুষ বিশাল সব জামাতে বা গ্রুপে বিভক্ত হয়ে ইসলাম গ্রহণ করছে। আল্লাহর নির্দেশ: ﴾فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا﴿ “তখন আপনি আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী”।

এই সূরাটি ﴾إِذَا﴿ শব্দ দিয়ে শুরু হয়েছে যা কোনো বিষয় নিশ্চিতভাবে ঘটার ইঙ্গিত দেয়। ইমাম কুরতুবী (রহ.)-এর মতে, এখানে إِذَا শব্দটি (قد) বা ‘ইতিমধ্যেই ঘটে যাওয়া’অর্থে ব্যবহৃত হয়েছে।[1]

মুজাহিদ (রহ.) এবং অন্যান্য মুফাসসিরদের মতে, এখানে ‘বিজয়’বলতে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে।[2] এটি ছিল আল্লাহর পক্ষ থেকে রাসূল (সা.)-এর প্রতি একটি ওয়াদা, যা পূর্ণ হওয়ার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য আল্লাহর এক মহান নিদর্শনে পরিণত হয়েছে । মক্কা বিজয়ের পর আরবরা বলতে শুরু করল: “মুহাম্মদ (সা.) যখন হারামের অধিবাসীদের (কুরাইশ) ওপর বিজয়ী হয়েছেন—যাদেরকে আল্লাহ হাতির বাহিনীর হাত থেকে রক্ষা করেছিলেন—তখন তাঁর সাথে লড়াই করার শক্তি আমাদের কারো নেই। এরপরই তারা দলে দলে ইসলামে প্রবেশ করতে শুরু করে।[3]

আল্লাহ তাআলা ইরশাদ করেছেন: ﴾وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا﴿ “এবং আপনি মানুষকে আল্লাহর দ্বীনে দলে দলে প্রবেশ করতে দেখবেন”। অর্থাৎ, আপনি স্বচক্ষে দেখবেন যে অসংখ্য মানুষ বিশাল সব জামাতে বা গ্রুপে বিভক্ত হয়ে ইসলাম গ্রহণ করছে । অত:পর নির্দেশ দেওয়া হয়েছে: ﴾فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا﴿ “তখন আপনি আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী”। এখানে আল্লাহ তাআলা তাঁর নবীকে তাসবীহ করার মাধ্যমে মহান রবের পবিত্রতা বর্ণনা করার নির্দেশ দিচ্ছেন। এই তাসবীহ বা পবিত্রতা বর্ণনার অন্তর্ভুক্ত হলো জিহ্বা দিয়ে জিকির করা, অন্তরের একাগ্রতা এবং সালাত ও অন্যান্য ইবাদতের মাধ্যমে তা সম্পাদন করা।

ইবনে আব্বাস (রা.) বলেন, এই তাসবীহ দ্বারা প্রথমত সালাত বা নামাজকে বোঝানো হয়েছে, দ্বিতয়ত সাধারণভাবে প্রচলিত তাসবীহ (আল্লাহর যিকির)। মুফাসসিরদের অভিমতে: এই সূরাটি অবতীর্ণ হওয়ার মাধ্যমে মূলত নবীজি (সা.)-এর ইন্তেকাল যে ঘনিয়ে এসেছে, সেই খবর দেওয়া হয়েছিল। তাঁকে তাসবীহ ও ইস্তিগফারের নির্দেশ দেওয়া হয়েছে যাতে তাঁর হায়াত বা জীবনের সমাপ্তি নেক আমলের আধিক্যের মাধ্যমে হয়।

ইবনে আব্বাস (রা.) বলেন: ﴾إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ﴿ এই সূরাটি আল্লাহর পক্ষ থেকে নবীজিকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটি ডাক। কাতাদা (রহ.) বলেন, এই সূরা নাজিলের পর নবীজি (সা.) মাত্র দুই বছর বেঁচে ছিলেন।[4] যা জিকিরের (আল্লাহর স্মরণ) গুরুত্ব ও উপকারিতা স্পষ্ট করে; এটি মুমিনের জন্য এক অনন্য শক্তি, এর মাধ্যমে আল্লাহ তাআলা জিকিরকারীদের মর্যাদা বৃদ্ধি করেন, বিপদ-আপদ দূর করেন এবং কল্যাণ ও সুউচ্চ সম্মান বয়ে আনেন ।

এখানে “তাসবীহ”করার নির্দেশের সঙ্গে ইস্তিগফারের আদেশও অন্তর্ভুক্ত রয়েছে। ﴾فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ ۚ إِنَّهُ كَانَ تَوَّابًا﴿ “অর্থাৎ, তোমার রবের প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করো এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো— যাতে তিনি তোমার গুনাহসমূহ ক্ষমা করে দেন।” আল্লাহ তাআলা তাঁর রাসূল ﷺ-কে ইস্তিগফারের নির্দেশ দিয়েছেন। যেমনটি সূরা গাফির ও সূরা মুহাম্মাদে এসেছে। আল্লাহ তাআলা সূরা গাফিরে বলেন: ﴾وَٱسۡتَغۡفِرۡ لِذَنۢبِكَ﴿ “আর তোমার গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো।”আর এটি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনার নির্দেশ। আল্লাহ তাআলা বান্দাদের তাওবা কবুল করেন; তিনি তাওবা গ্রহণকারী। আল্লাহ তাআলা বলেন: ﴾إِنَّهُ كَانَ تَوَّابًا﴿ “নিশ্চয়ই তিনি তাওবা কবুলকারী।”অর্থাৎ, আল্লাহ তাআলা তাঁর বান্দাদের তাওবা গ্রহণ করেন।

আর বলা হয়েছে: নবীদের পক্ষ থেকে ইস্তিগফার করা মানে এই নয় যে, তারা গুনাহের কারণে ক্ষমা চান; কারণ আল্লাহ তাআলা তাঁদের গুনাহ থেকে পবিত্র রেখেছেন। বরং আল্লাহ তাআলা তাঁদেরকে ইস্তিগফারের আদেশ দিয়েছেন উম্মতের জন্য শিক্ষা ও উদাহরণ হিসেবে। তাহলে অন্যরা কেমন হবে! এজন্য অধিকাংশ মুফাসসির এই মত গ্রহণ করেছেন।[5]

ইবন কাসীর (রহ.) সূরা গাফিরের তাফসিরে বলেন: এটি উম্মতের জন্য ইস্তিগফারের গুরুত্বের প্রতি দৃষ্টি আকর্ষণ।[6] কারণ ইস্তিগফার দ্বারা মর্যাদা বৃদ্ধি পায় এবং উচ্চতা লাভ হয়। শাওকানী (রহ.) বলেন: আল্লাহ তাআলার বাণী অনুযায়ী, রাসূল ﷺ-কে রিসালাতের পরও ইস্তিগফার করতে বলা হয়েছে—যাতে বোঝা যায়, ইস্তিগফার কখনো পরিত্যাগ করা যায় না।[7]

আর বলা হয়েছে: নবীদের গুনাহ যদি থেকেও থাকে, তা মর্যাদার তুলনায় ত্রুটি হিসেবে গণ্য হয়; প্রকৃত অর্থে তা গুনাহ নয়। হাসান বসরী (রহ.) বলেন: নবীদের গুনাহকে গুনাহ বলা হয় বুদ্ধিবৃত্তিক বিবেচনায়—তাদের মর্যাদার উচ্চতার কারণে। আল্লাহ তাআলা তাঁর রাসূল ﷺ-কে ইস্তিগফারের আদেশ দিয়েছেন, যদিও তিনি মানুষ ছিলেন এবং গুনাহ থেকে সংরক্ষিত ছিলেন, যাতে মানুষ জানতে পারে যে, আল্লাহর কাছে তাঁর মর্যাদা ও অবস্থান কত মহান।

আল্লাহ তাআলা তাঁর নবী ﷺ-এর অতীত ও ভবিষ্যৎ সব ত্রুটি ক্ষমা করে দিয়েছেন। যদি তাঁর কোনো অতীত বা ভবিষ্যৎ ত্রুটি থেকেও থাকে, তবে আল্লাহ তা ক্ষমা করে দিয়েছেন এবং তাঁকে উচ্চ মর্যাদা দান করেছেন। এই মহান নির্দেশনার ভিত্তিতে রাসূল ﷺনিজেও ইস্তিগফারে অত্যন্ত যত্নবান ছিলেন। আবু হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আল্লাহর রাসূল ﷺ-কে বলতে শুনেছি—“আল্লাহর কসম! আমি প্রতিদিন সত্তরেরও বেশি বার আল্লাহর কাছে ক্ষমা চাই এবং তাঁর দিকে ফিরে আসি।[8]

যেহেতু আল্লাহ তাআলা তাঁর নবী ﷺ-কে ইস্তিগফারের আদেশ দিয়েছেন, অথচ তিনিই আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত ও ক্ষমাপ্রাপ্ত—তাই উম্মতের জন্য ইস্তিগফারের গুরুত্ব আরও স্পষ্ট হয়। কারণ এখানে আদেশসূচক শব্দ ব্যবহার করা হয়েছে, যা আবশ্যকতার ইঙ্গিত দেয়।

পরিশেষে আমি আল্লাহর প্রশংসা ও শুকরিয়া আদায় করছি যে তিনি আমাকে সূরা আন-নাসরের কাজ সম্পন্ন করার তৌফিক দান করেছেন। হে আমাদের রব! আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয়ই আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। সকল প্রশংসা বিশ্বজগতের রব আল্লাহর জন্য এবং দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী মুহাম্মদ (সা.) ও তাঁর পরিবারের ওপর।


ফুটনোট:

[1] কুরতুবী, আল-জামিঈ লীআহকামিল কুরআন ২০/১৫৭

[2] আত-ত্ববারী, জামিউল বায়ান আন তা’বীল আয়্যিল কুরআন ২৪/৭০৫

[3] ইবনুল জাওযী, যাদুল মুয়্যাস্সার ফী ইলমিত তাফসীর ৮/৩২৪

[4] ইবনুল জাওযী, যাদুল মুয়্যাস্সার ফী ইলমিত তাফসীর ৮/৩২৪

[5] শাওকানী, ফাতহুলক্বাদির ৫/৫১০

[6] ইবনে কাছীর, তাফসীরুল কুরআনিল আযীম ৪/৯১

[7] শাওকানী, ফাতহুলক্বাদির ৫/৪৫

[8] বুখারী, আল-জামিউস সহীহ (৪/১৫৪) হাদীস নং৬৩০৭